ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২৩:৩০:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

৪০০ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কিশোরীর 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ছয় মাস ধরে ৪০০ জনের বেশি ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে ১৬ বছরের এক কিশোরী। তার দাবি, থানায় অভিযোগ জানাতে গিয়েও এক পুলিশকর্মীর লালসার শিকার হতে হয়েছে তাকে।বর্তমানে ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা।

সোমবার (১৫ নভেম্বর) আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহে অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে।  ভারতের মহারাষ্ট্রের বীড জেলার পুলিশ সুপার রাজা রামাস্বামী জানিয়েছেন, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজা বলেছেন, ‘নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শিশুবিবাহ, ধর্ষণহ এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।  গত ছয় মাসে ৪০০ জন নাবালিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এক পুলিশকর্মীও ধর্ষণে অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’